August 15, 2026, 6:00 pm
শিরোনাম :
কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা

চাঁপাইনবাবগঞ্জে গান পাউডারসহ দুই ভাইর বিরুদ্ধে অভিযান

Reporter Name

চাঁপাইনবাবগঞ্জ সদর প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জহুরপুরটেক সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে গান পাউডার ও ককটেল তৈরীর সরঞ্জামসহ মামুন (২০) নামে এক ব্যক্তিকে আটক করেছে। এ সময় তার বড় ভাই নয়ন (৩৫) কৌশলে পালিয়ে যায়। আটক ও পলাতক দুই ভাই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সূর্যনারায়নপুর ইউনিয়নের বেলপাড়া এলাকার বাসিন্দা।
৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি নিশ্চিত করেছেন, বুধবার (৫ নভেম্বর) দুপুরে জহুরপুরটেক বিওপির টহলদল বিশেষ তথ্যের ভিত্তিতে অভিযানে অংশ নেয়। অভিযানকালে মামুনের বাড়ি থেকে ২.৩ কেজি গান পাউডার এবং ককটেল তৈরীর বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
বিজিবি অধিনায়ক জানান, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্য, গবাদিপশু, মোবাইলসহ অন্যান্য মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সক্রিয় রয়েছে। তারা নিয়মিত অভিযান চালিয়ে এসব অবৈধ কার্যক্রম রোধে কাজ করছে।
উদ্ধারকৃত সরঞ্জামাদি এবং আটককৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বিজিবি নিশ্চিত করেছে যে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সীমান্তবর্তী এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
এ ঘটনায় স্থানীয়রা জানান, সীমান্ত এলাকায় মাদক ও বিস্ফোরক সরঞ্জামের লেনদেন দীর্ঘদিন ধরে সমস্যা সৃষ্টি করছে। বিজিবির এ ধরনের অভিযান এলাকায় জনসাধারণের মধ্যে নিরাপত্তা বোধ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।



ফেসবুক কর্নার