August 15, 2026, 6:00 pm
শিরোনাম :
কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা

চোরকে ধরে ১০০ রাকাত নামাজ পড়ালেন দোকান মালিক

অভয়নগর প্রতিবেদক

গাজীপুর মহানগরে দোকান থেকে ৫৪ হাজার টাকার কটন লেভেল চুরির দায়ে জাকির হোসেন (৩০) নামে এক যুবককে আটক করে ১০০ রাকাত নামাজ পড়িয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে মালিক কর্তৃপক্ষ।
রোববার (২ আগস্ট) সকাল ১০টায় কোনাবাড়ী নতুন বাজারে ওই দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।
অভিযুক্ত জাকির কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার হোসেনপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে। বর্তমানে তিনি গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকার তানভীরের বাসার ভাড়াটিয়া।
এ বিষয়ে মার্কেট মালিক ও বিসমিল্লাহ এক্সেসরিজের মালিকের বড় ভাই সাইফুল ইসলাম বলেন, শুক্রবার বিকাল ৩টায় এই দোকান বন্ধ থাকলেও ভেতরের গোডাউনে ঢুকে জাকির হোসেন নামে সেই চোর ২০০ রুল লেভেল, যার মূল্য ৫০ হাজার টাকা, চুরি করে নিয়ে যায়। পরে হরমুজ নামে এক ব্যক্তির কাছে লেভেলগুলো মাত্র ৫০০ টাকায় বিক্রি করেন তিনি। হরমুজ ওই লেভেল মতি নামের অন্য এক ব্যক্তির কাছে ১ হাজার ৮০০ টাকায় বিক্রি করে।
মতি রোববার সকাল ১০টায় সেই লেভেল ভাগ্যক্রমে উক্ত দোকানে বিক্রি করতে এলে পণ্যগুলো জব্দ করে দোকানের মালিক ও মালিক কর্তৃপক্ষ জিজ্ঞেস করেন, এগুলো কোথায় পেয়েছেন। তখন মতি বলেন, আমি কিনেছি হরমুজের কাছ থেকে। আর হরমুজ কিনেছে জাকিরের কাছ থেকে। পরে জাকিরকে তার মাধ্যমে ডেকে আনলে জাকির নিজে চুরি করেছে—এ বিষয়টি স্বীকার করে। এ সময় তাকে আটক করে শাস্তি হিসেবে ১০০ রাকাত নামাজ পড়ানো হয়। পরে কোনাবাড়ী পুলিশকে খবর দিলে বিকাল ৫টায় পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
মার্কেট মালিক সাইফুল ইসলাম জানান, যদি অভিযুক্তকে দীর্ঘ সময় নামাজ না পড়াতাম, তাহলে স্থানীয়রা তাকে মারধর করত। এজন্য তাকে ১০০ রাকাত নামাজ পড়ানো হয়। পাশাপাশি নামাজ পড়ে যেন অভিযুক্ত জাকির তার এই অপরাধের পর অনুতপ্ত হয় এবং পরবর্তীতে এ রকম অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকে।
এলাকাবাসী জানান, ১০০ রাকাত নামাজ পড়ানোর পূর্বে চুরির দায়ে তার মাথা থেকে কিছু চুল কেটে দেওয়া হয়। পরে ১০০ রাকাত নামাজ পড়িয়ে অভিযুক্তকে বিকাল ৫টার দিকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।



ফেসবুক কর্নার