August 16, 2026, 2:45 am
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

চৌগাছায় তিন দিন ধরে পুলিশ সদস্য নিখোঁজ

Reporter Name

চৌগাছা (যশোর) প্রতিনিধি:
যশোরের চৌগাছায় আক্তারুজ্জামান (৪৬) নামে এক পুলিশ সদস্য গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে তার স্ত্রী শাহিনা আক্তার চৌগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
নিখোঁজ আক্তারুজ্জামান সিংহঝুলী ইউনিয়নের জামালতা গ্রামের মৃত আনিচুর বিশ্বাসের ছেলে। তিনি খুলনা রেঞ্জের বাগেরহাট জেলার রামপাল থানায় কর্মরত ছিলেন। তার বিপি নম্বর ৮৪০৩০২৪৬৪৪।
অভিযোগে শাহিনা আক্তার জানান, তিনি তিন সন্তানকে নিয়ে চৌগাছা শহরের ইছাপুর গ্রামের বিল্লাল হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকেন। নিখোঁজ পুলিশ সদস্য ২৬ নভেম্বর পাঁচ দিনের ছুটি নিয়ে চৌগাছায় আসেন। পরদিন ২৭ নভেম্বর সকালে মহেশপুর যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন, এরপর আর বাড়িতে ফেরেননি। তিনি ব্যবহারকারী দুটি মোবাইল ফোনও বাসায় রেখে গেছেন, ফলে তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।
শাহিনা আক্তার বলেন, “তিন দিন ধরে স্বামীর কোনো খোঁজ নেই, তাই থানায় অভিযোগ করেছি। পরিবার অত্যন্ত উদ্বিগ্ন।”
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, “অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে



ফেসবুক কর্নার