August 16, 2026, 2:44 am
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

জনতার সচেতনতায় উদ্ধার ভারতীয় ইয়াবা, পালালেন সন্দেহভাজন কারবারি

কে এম জাকিরুল ইসলাম

কুড়িগ্রামের সীমান্তবর্তী উপজেলা রৌমারীতে সাধারণ মানুষের সচেতনতা ও তাৎক্ষণিক উদ্যোগে ৬০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পালিয়ে গেলেও স্থানীয়দের ভূমিকা এবং পুলিশের দ্রুত তৎপরতা এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের বিকরিবিল মোড় এলাকায় খেওয়ার চর চরপাড়া গ্রামের আবুল হাশেমের ছেলে মো. শাহীন আলমের চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে থামানোর চেষ্টা করেন। এ সময় তিনি দ্রুত পালিয়ে যান। পালানোর সময় তার সঙ্গে থাকা একটি পলিথিনের প্যাকেট মাটিতে পড়ে যায়।
স্থানীয়রা প্যাকেটটি খুলে দেখতে পান, এর ভেতরে ৬০০ পিস লালচে রঙের ভারতীয় ইয়াবা ট্যাবলেট রয়েছে। পরে খবর পেয়ে রৌমারী থানা পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে থানায় নিয়ে যায়।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওছার আলী জানান, উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে এবং পলাতক সন্দেহভাজন শাহীন আলমকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সীমান্তবর্তী হওয়ায় রৌমারী দিয়ে মাঝে মধ্যেই ভারতীয় মাদক চোরাচালানের চেষ্টা হয়। তবে স্থানীয়দের সচেতনতা ও প্রতিরোধমূলক ভূমিকা মাদকবিরোধী অভিযানে নতুন আশার সঞ্চার করেছে। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের এমন সহযোগিতা অব্যাহত থাকলে সীমান্ত এলাকায় মাদক নিয়ন্ত্রণ আরও কার্যকর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



ফেসবুক কর্নার