August 15, 2026, 4:47 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

জান্নাতারা রুমীর মৃত্যুতে এনসিপির শোক

Reporter Name

নিজস্ব প্রতিবেদক।

এনসিপির ধানমণ্ডি থানার যুগ্ম সমন্বয়কারী জান্নাতারা রুমীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে দলের পক্ষ থেকে। গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় দলটির অভিযোগ, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের একটি চক্র তাকে বুলি এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। এছাড়া হুমকি দাতাদের ফোন নাম্বার ও প্রয়োজনীয় তথ্য পুলিশকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ তাদের।
এনিসিপির দাবি, ক্রমাগত আওয়ামী লীগের হুমকি ও মানসিক চাপ তার এই অবস্থার পেছনে ভূমিকা রেখেছে। অবিলম্বে তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও দাবি জানানো হয় দলের পক্ষ থেকে।

এর আগে, রাজধানীর হাজারীবাগ থানাধীন একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাতারা রুমীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
হাজারীবাগ থানা পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে।

রুমী পারিবারিকভাবে মানসিক চাপে ছিলেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।



ফেসবুক কর্নার