August 16, 2026, 2:44 am
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

জুয়া-মাদকের বিস্তার, দ্রুত অভিযানের দাবি

নাঈম বিশ্বাস, কুমারখালী (কুষ্টিয়া):

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ঐতিহ্যবাহী পান্টি এলাকায় জুয়া ও মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল, শিক্ষক, ব্যবসায়ী ও অভিভাবকরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক বিক্রি ও জুয়ার আসর চললেও কার্যকর পদক্ষেপের অভাবে যুবসমাজ ও শিক্ষার্থীরা ঝুঁকির মুখে পড়ছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পান্টি বাজার ও আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য অবাধে বিক্রি হচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পর চায়ের দোকান, মুদি দোকান এবং বিভিন্ন আড়ালে তাস, লুডু, ক্যারাম ও মোবাইলভিত্তিক জুয়ার আসর নিয়মিত বসে। অভিযোগ রয়েছে, জুলাইয়ের আন্দোলনের পর এসব কার্যক্রম আরও প্রকাশ্য রূপ নিয়েছে। এর ফলে স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীসহ যুবসমাজের মধ্যে আসক্তি বাড়ছে এবং এলাকায় অপরাধ প্রবণতাও বৃদ্ধি পাচ্ছে।

এক অভিভাবক অভিযোগ করে বলেন, এলাকার কিছু পরিচিত ব্যক্তি মাদক ও জুয়া ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান প্রয়োজন। এক প্রবীণ শিক্ষক বলেন, একসময় শান্ত ও সুনামধন্য পান্টির পরিবেশ এখন নষ্ট হওয়ার পথে। এর পেছনে একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে বলেও তিনি দাবি করেন।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না এবং খুব শিগগিরই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসীর দাবি, পান্টির আইন-শৃঙ্খলা রক্ষা, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের দ্রুত ও কার্যকর অভিযান পরিচালনা করে জড়িতদের আইনের আওতায় আনা হোক।



ফেসবুক কর্নার