August 15, 2026, 4:48 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

জুলাই সনদের আলোকে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রতিমন্ত্রী মীর হেলাল

সাগর বড়ুয়া, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।

বুধবার সকালে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। পরে তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় তিনি জুলাই আন্দোলনের আদর্শ ও গণতান্ত্রিক চেতনা সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, “জনআকাঙ্ক্ষা ও জুলাই জাতীয় সনদের আলোকে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়তে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-শ্রমিক-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়। আন্দোলনের লক্ষ্য ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা, প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করা এবং বৈষম্য দূর করা।

রাষ্ট্রীয় সংস্কার ও সংবিধান সংশোধনের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঘোষিত ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’-এর আলোকে সরকার সংস্কার কার্যক্রম এগিয়ে নেবে। ইতোমধ্যে সংবিধান সংশোধন কমিটি কাজ শুরু করেছে এবং জনগণের মতামত ও অংশীজনদের সঙ্গে আলোচনা করেই প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, জাতীয় ঐকমত্যের ভিত্তিতেই সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এ সময় তিনি জুলাই আন্দোলনের শহীদ, জুলাইযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং সাধারণ জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসক, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেশব্যাপী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, দোয়া-মোনাজাত ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।



ফেসবুক কর্নার