August 16, 2026, 1:36 am
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

ঝিকরগাছায় স্ত্রীর দা–এর কোপে স্বামী আহত

Reporter Name

আশরাফুজ্জামান বাবু, স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের নারাঙ্গালি গ্রামে পারিবারিক বিরোধের জেরে স্ত্রী রোজীনা বেগমের (৪৫) দা–এর আঘাতে স্বামী মো. ফজর আলী (৫৫) আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আহত ফজর আলী একই গ্রামের মৃত মধু সরদারের ছেলে।
পরিবারের বরাতে জানা যায়, বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পারিবারিক বিষয় নিয়ে দম্পতির মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত পরিস্থিতিতে রোজীনা বেগম স্বামীকে ধারালো দা দিয়ে মাথায় আঘাত করেন। এতে ফজর আলী আহত হলে রাতেই প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।
কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা আড়াইটার দিকে তাকে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।



ফেসবুক কর্নার