August 15, 2026, 1:19 pm
শিরোনাম :
ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ রাউন্ড গুলি ও দুটি শটগান জব্দ, ৫৫ হাজার টাকা জরিমানা

Reporter Name

মোঃ সাইফুল ইসলাম আকাশ, শিবচর উপজেলা প্রতিনিধি-
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিশেষ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ রাউন্ড গুলি ও দুটি শটগান জব্দ করা হয়েছে। এসময় ২টি ট্রাক ও ১৫টি মোটরসাইকেলের কাগজপত্র যাচাই করে মোট ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে উপজেলার পাঁচ্চর গোলচত্বরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা এ অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় সড়ক ও জনপথে শৃঙ্খলা রক্ষা এবং যানবাহনের বৈধতা যাচাই করা হয়। শাইখা সুলতানা বলেন, “সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এই অভিযান পরিচালিত হয়েছে। একটি নোহা গাড়ি থেকে দুটি শটগান ও ২০ রাউন্ড গুলি জব্দ করে শিবচর থানায় পাঠানো হয়েছে। ভবিষ্যতেও নিয়মিত অভিযান চলবে।”
শিবচর থানার ওসি রকিবুল ইসলাম জানান, “জব্দকৃত অস্ত্রগুলোর লাইসেন্স যাচাইয়ের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে নিয়ম লঙ্ঘনের কারণেই অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে।”
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন এবং শেষে পথচারীদের মধ্যে সচেতনতামূলক বার্তা বিতরণ করা হয়।



ফেসবুক কর্নার