August 15, 2026, 1:19 pm
শিরোনাম :
ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড

ত্রয়োদশ জাতীয় নির্বাচন জোটের প্রার্থীদের দলীয় প্রতীক— আপত্তি জানিয়ে ইসিকে চিঠি বিএনপির

Reporter Name

নিজস্ব প্রতিবেদক ঢাকা।।

নির্বাচনের সময় জোট করলেও প্রার্থীদের ভোট করতে হবে নিজ দলের প্রতীকে— নির্বাচন কমিশনের (ইসি) এমন সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে বিএনপি। পাশাপাশি এই ইস্যুতে ইসিকে চিঠিও দিয়েছে দলটি।
রোববার (২৬ অক্টোবর) বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহামদ ইসমাইল জবিউল্লাহসহ ২ সদস্যেরর প্রতিনিধি ইসিতে এ চিঠি নিয়ে যান।
মূলত, আরপিও সংশোধনীর সময় ইসির এমন প্রস্তাবের বিরোধীতা করেছিল বিএনপি। সেসময় দলটিকে আশ্বস্ত করা হয়েছিল যে, সরকারের পক্ষ থেকে এ ধরণের কোন সিদ্ধান্ত নেবে না কমিশন।
তবে, আইন সংশোধনে এর কোন প্রতিফলন নেই বলে জানিয়েছে বিএনপি। রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত ছাড়াই জোটবদ্ধ হয়ে নির্বাচন করলেও দলীয় প্রতীকে ভোট করতে হবে, এমন সিদ্ধান্ত অনভিপ্রেত বলেই মন্তব্য করেছে দলটি।



ফেসবুক কর্নার