August 15, 2026, 6:11 pm
শিরোনাম :
প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী

দুই কর্তৃপক্ষের দোষারোপে ঝুঁকিতে শিশু ও শিক্ষার্থীরা: মনিরামপুরের পুরনো সেতু আতঙ্কের কারণ

মাসুম বিল্লাহ মনিরামপুর যশোর

মনিরামপুরে প্রায় দুই যুগ আগে নির্মিত একটি পুরনো সেতুতে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ শতশত মানুষ ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে। পায়ে হাটা ছাড়াও বাইসাইকেল, মোটরসাইকেল, ভ্যান ও ইজিবাইকসহ বিভিন্ন তিন চাকার যানবাহন এ সেতু দিয়ে অনিরাপদভাবে চলাচল করছে।
স্থানীয়রা জানিয়েছেন, ব্রিজ সংলগ্ন ছিন্নমূল পরিবারের ২–৫ বছরের শিশু এবং কোমলমতি শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ঝুঁকির মুখে। হঠাৎ কোনো অসাবধানতায় প্রাপ্তবয়স্করাও সরাসরি হরিহর নদীতে পড়ে যেতে পারেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ২২ বছর আগে এলজিইডি প্রকল্পের আওতায় নির্মিত এই সেতুটি অতিরিক্ত চাপের কারণে ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। ২০২২ সালে রাজগঞ্জ মোড়স্থ নতুন ব্রিজ নির্মাণের সময় এটি বাইপাস সড়ক হিসেবে ব্যবহারের ফলে রেলিং ভেঙে অনিরাপদ হয়ে পড়ে।
মৌখিকভাবে জানতে চাইলে মণিরামপুর পৌরসভা এবং উপজেলা প্রকৌশলী শাখার কর্মকর্তারা একে অপরের দিকে দোষ চাপাচ্ছেন। সহকারি প্রকৌশলী খালেকুজ্জামান বলেছেন, সেতুটি পৌরসভার দায়িত্ব। পৌরসভার সচিব মোঃ তৌফিকুল ইসলাম বলেছেন, এটি এলজিইডির কাজ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সম্রাট হোসেন বিষয়টি আমলে নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
স্থানীয়রা দাবি করছেন, নিরাপত্তার স্বার্থে সেতুটি দ্রুত মেরামত ও শক্তিশালী করা প্রয়োজন, যাতে শিশু ও শিক্ষার্থীরা নিরাপদে চলাচল করতে পারে।



ফেসবুক কর্নার