August 15, 2026, 1:21 pm
শিরোনাম :
ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড

দুই বিশ্বকাপে পেনাল্টিতে শীর্ষে মেসিরা, দুইয়ে কারা 

ইসমাইল হোসেন

কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পথে অন্য দলের চেয়ে তিনগুন পেনাল্টি পেয়েছিল আর্জেন্টিনা। চলতি বিশ্বকাপেও পেনাল্টি আদায় করার হিসেবে ওপরের দিকে আছেন লিওনেল মেসিরা। 

কাতার বিশ্বকাপ ও চলতি বিশ্বকাপ মিলিয়ে সবচেয়ে বেশি আটটি পেনাল্টি পেয়েছে মেসির আর্জেন্টিনা। এর মধ্যে কাতার বিশ্বকাপে শিরোপা জয়ী দলটি ছয়টি পেনাল্টি পেয়েছিল। 

কাতারে পেনাল্টির হিসেবে দুইয়ে ছিল ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে বিদায় নেওয়া হ্যারি কেইনরা দুটি পেনাল্টি পেয়েছিলেন। চলতি বিশ্বকাপে অবশ্য পেনাল্টির হিসেবে আর্জেন্টিনা, ইংল্যান্ড ও ব্রাজিল আছে সমানে সমান। তিন দলই দুটি করে পেনাল্টি অর্জন করেছে। 

দুই বিশ্বকাপ মিলিয়ে পেনাল্টির হিসেবে দুইয়ে আছে ইংল্যান্ড। তারা দুটি করে চারটি পেনাল্টি পেয়েছে। দুই বিশ্বকাপে পাওয়া আট পেনাল্টির সাতটি নিয়েছেন মেসি। এর মধ্যে তিনি মিস করেছেন তিনটি। অন্য পেনাল্টিটি নিয়েছেন লওতারো মার্টিনেজ। 

ইংল্যান্ডের চার পেনাল্টিই নিয়েছেন হ্যারি কেইন। এর মধ্যে ইংলিশ স্ট্রাইকার তিনটি জালে জড়ালেও সবচেয়ে গুরুত্বপূর্ণ শটটি অর্থাৎ কাতার বিশ্বকাপে দলের ২-১ ব্যবধানে ফ্রান্সের বিপক্ষে পরাজিত হওয়া ম্যাচে পেনাল্টি মিস করেছিলেন তিনি।



ফেসবুক কর্নার