August 15, 2026, 1:22 pm
শিরোনাম :
ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড

দেবলীনা নন্দী কি অবশেষে বিচ্ছেদের পথে হাঁটছেন?

ismail hossen

সামাজিক মাধ্যমে হঠাৎ বদলে যাওয়া কয়েকটি ছবি ঘিরেই নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন গায়িকা ও অভিনেত্রী দেবলীনা নন্দী। সিঁথিতে আর দেখা যাচ্ছে না সিঁদুরের লাল রেখা, স্বামীর সঙ্গে থাকছেন না একসঙ্গে এই দুই ইঙ্গিত মিলিয়ে ভক্তদের মনে প্রশ্ন, তবে কি শেষমেশ বিচ্ছেদের পথেই হাঁটছেন তিনি। যদিও এ নিয়ে দেবলীনার পক্ষ থেকে সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি, তবু জল্পনা থামছে না।

সম্প্রতি বিয়ের সাজে একটি ফ্যাশন শুটে অংশ নিতে দেখা গেছে দেবলীনাকে। আবার প্রেম দিবসে গান শোনাতে পৌঁছে গিয়েছিলেন আগরতলায়। ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার এই প্রচেষ্টার মধ্যেই ব্যক্তিগত জীবনের টানাপোড়েন যেন আরও স্পষ্ট হয়ে উঠছে। আগে প্রায় প্রতিটি ছবিতেই সিঁথিতে অল্প সিঁদুরের চিহ্ন দেখা যেত, যা ছিল তার দাম্পত্য পরিচয়ের নিঃশব্দ ঘোষণা। কিন্তু সাম্প্রতিক কয়েকটি ছবিতে সেই চিহ্ন অনুপস্থিত থাকায় অনুসারীদের মনে জন্ম নিয়েছে কৌতূহল আর সংশয়।

এদিকে এর আগে দেবলীনার মা জানিয়েছিলেন, এত কিছু ঘটার পরেও মেয়ের মন নাকি এখনো স্বামীর কাছেই পড়ে আছে। ভুলতে পারছেন না, বরং ফিরে যেতে চান। কিন্তু বাস্তব চিত্র যেন অন্য গল্প বলছে। জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে স্বামীর বিরুদ্ধে বধূ নির্যাতনের লিখিত অভিযোগ দায়ের করেছেন দেবলীনা। সেই অভিযোগের ভিত্তিতেই সংশ্লিষ্ট থানায় মামলা রুজু হয় এবং তদন্ত শুরু হয়।

পুলিশ সূত্রের খবর, নোটিস পাওয়ার পর স্বামী পরিবার-সহ থানায় হাজিরা দিয়েছেন এবং তদন্তে সহযোগিতা করছেন। এখনো পর্যন্ত গ্রেপ্তারি হয়নি, মামলাও আদালতে ওঠেনি, তবে অনুসন্ধান চলছে নিয়ম মেনে। এর মধ্যেই বিয়ের সময় পাওয়া গয়না, অর্থ ও আসবাবপত্র পুলিশি সহায়তায় ফেরত পেয়েছেন দেবলীনা। পাশাপাশি খোরপোশের আবেদনও করেছেন তিনি। আপাতত দু’জনই আলাদা থাকছেন, যা বিচ্ছেদের গুঞ্জনকে আরও জোরালো করে তুলেছে।

এক সময়ের সুখী দাম্পত্যের ছবিগুলো এখন যেন স্মৃতির অ্যালবামে বন্দি। প্রকাশ্যে কেউ কিছু না বললেও নীরবতার ভেতর দিয়েই যেন স্পষ্ট হয়ে উঠছে সম্পর্কের টানাপোড়েন। ভক্তরা অপেক্ষায় আছেন একটি পরিষ্কার ঘোষণার, কিন্তু সেই উত্তর এখনো ঝুলে আছে অনিশ্চয়তার দোলাচলে।



ফেসবুক কর্নার