August 16, 2026, 2:45 am
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

ধলেশ্বরীর ভাঙনে খাদ্যগুদাম, বসতবাড়ি ও ধর্মীয় প্রতিষ্ঠান ঝুঁকিতে

শাহিম মিয়া মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ধলেশ্বরী নদীর তীব্র ভাঙনে বসতবাড়ির পাশাপাশি গুরুত্বপূর্ণ সরকারি ও ধর্মীয় প্রতিষ্ঠান হুমকির মুখে পড়েছে। নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় চরম উদ্বেগে দিন কাটছে নদীপাড়ের মানুষের।
সরেজমিনে দেখা গেছে, নদীর ভাঙনসীমা মসজিদ, মন্দির, শ্মশানঘাট, কবরস্থান ও সরকারি খাদ্যগুদামের একেবারে কাছাকাছি পৌঁছে গেছে। পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে নদীতীরের মাটি দ্রুত ধসে পড়ছে।
ইতোমধ্যে নদীপাড়ের কয়েকটি স’মিল (কাঠের মিল) ও বসতবাড়ির খুব কাছে চলে এসেছে নদী। ভিটেমাটি ও সহায়-সম্পদ নদীগর্ভে হারানোর শঙ্কায় নির্ঘুম রাত কাটছে অনেক পরিবারের।
স্থানীয়দের অভিযোগ, প্রতি বর্ষা মৌসুমেই নদীভাঙনের শিকার হলেও স্থায়ী কোনো প্রতিরোধ ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোও এখন হুমকির মুখে। সচেতন মহলের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে উপজেলার কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ও ঘনবসতিপূর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হতে পারে।
ভুক্তভোগী এলাকাবাসী মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা অস্থায়ীভাবে জিও ব্যাগ ফেলার পাশাপাশি ভাঙন রোধে স্থায়ী গাইড বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকায়



ফেসবুক কর্নার