August 15, 2026, 4:48 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

ধুনটে চোরাই গরুবোঝাই ট্রাক জব্দ, আন্তঃজেলা গরু চোর চক্রের সদস্য গ্রেফতার

Reporter Name

ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলায় দুই কৃষকের গোয়ালঘর থেকে চুরি হওয়া ৪টি গরু উদ্ধারসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় আন্তঃজেলা গরু চোর চক্রের সক্রিয় সদস্য মোরশেদ আলী (৩৫) কে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে ধুনট-গোসাইবাড়ি সড়কের বাকশাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিয়মিত টহলকালে একটি সন্দেহজনক ট্রাক থামাতে সংকেত দেয় পুলিশ। ট্রাকটি থামালে ভেতরে থাকা গরুগুলোর বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয় চালক ও তার সহযোগীরা। এ সময় ট্রাকসহ মোরশেদ আলীকে আটক করা হয়। তবে চোরচক্রের অন্য সদস্যরা কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত মোরশেদ আলী ঢাকার ধামরাই উপজেলার কাঁচা রাজাপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, বুধবার রাতে ধুনট উপজেলার সোনারগাঁ গ্রামের কৃষক জুয়েল হোসেনের গোয়ালঘর থেকে ৩টি গরু এবং সারিয়াকান্দি উপজেলার কাশাহারা গ্রামের কৃষক গাজিরুল ইসলামের গোয়ালঘর থেকে ২টি গরু চুরি করে সংঘবদ্ধ একটি চোরচক্র। পরে চুরি হওয়া ৪টি গরু একটি ট্রাকে তুলে ধুনট হয়ে গোসাইবাড়ি যমুনা নদীর ঘাটের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল।
পথিমধ্যে পুলিশের তৎপরতায় ট্রাকটি আটক করা হলে চোরচক্রের সদস্যরা পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক জুয়েল হোসেন বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় গ্রেফতারকৃত মোরশেদ আলীসহ পলাতক আরও ৬ জনকে আসামি করা হয়েছে।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজ আলম জানান, এই মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে চোরচক্রটির সঙ্গে স্থানীয় কোনো অপরাধী জড়িত আছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।
গ্রেফতারকৃত আসামিকে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।



ফেসবুক কর্নার