August 15, 2026, 1:20 pm
শিরোনাম :
ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড

নওগাঁয় গোয়েন্দা পুলিশের অভিযানে মাদকসহ আটক ৫

অভয়নগর প্রতিবেদক

নওগাঁ জেলার বদলগাছী থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার পরিচালিত মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ২০২৫) রাত ১০টার দিকে হাশিমপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্র জানায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বদলগাছী থানার হাশিমপুর গ্রামের লিটনের বাড়ির সামনে মাদক ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে একটি চক্র। খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়।
এসময় লিটন মণ্ডল (৪২), পিতা জিন্না মণ্ডল, সাং—হাশিমপুরের হেফাজত থেকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি সহযোগী হিসেবে অনিক (২০), পিতা ভবেশ চন্দ্র, সাং—তেজাপাড়া; আসিক চন্দ্র বর্মন (২০), পিতা রঞ্জিত বর্মন, সাং—সাদিসপুর; পনি চন্দ্র বর্মন (২১), পিতা নিহার রঞ্জন বর্মন ও জয়ন্ত রায় (২১), পিতা আনন্দ রায়, দু’জনই সাং—মুক্তিনগর; তাদের গ্রেপ্তার করা হয়। সবাই বদলগাছী থানার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কেনাবেচা করে আসছিল এবং এতে স্থানীয় পরিবেশ অশান্ত হয়ে উঠছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ।



ফেসবুক কর্নার