August 15, 2026, 6:00 pm
শিরোনাম :
কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা

নকলায় উপজেলা কৃষি কর্মকর্তার ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে বিসিএস (কৃষি) ক্যাডার এসোসিয়েশন, যশোর অঞ্চল

রোহিত হোসেন মাল্টিমিডিয়া রিপোর্টার যশোর

রহিত হোসেন, মাল্টিমিডিয়া রিপোর্টার, যশোর।।
শেরপুর জেলার নকলায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে গভীর ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে বিসিএস (কৃষি) ক্যাডার এসোসিয়েশন, যশোর অঞ্চল। সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, দেশের কৃষি উন্নয়ন ও কৃষকের কল্যাণে বিসিএস (কৃষি) ক্যাডারের কর্মকর্তারা দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। অথচ সরকারি দায়িত্ব পালনরত অবস্থায় এক কৃষি কর্মকর্তার ওপর এ ধরনের বর্বরোচিত হামলা কেবল ব্যক্তিগত নয়, বরং রাষ্ট্রীয় সেবা কাঠামো ও আইনের শাসনের ওপর সরাসরি আঘাত।
বিবৃতিতে জানানো হয়, গত ৫ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ দুপুর ২টা ৫ মিনিটের দিকে (আনুমানিক সময়) উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীর ওপর অফিসকক্ষে কিছু দুর্বৃত্ত নৃশংস হামলা চালায়। ঘটনাটি পুরো প্রশাসনিক মহলে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।
সংগঠনটি বলেছে, এই ধরনের জঘন্য ঘটনা সরকারি কর্মকর্তাদের মনোবল ভেঙে দেবে এবং সেবা প্রদানের পরিবেশকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলবে। তাই তারা দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি আহত কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর উন্নত চিকিৎসা, নিরাপত্তা ও প্রশাসনিক সহায়তা নিশ্চিত করার জন্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, সরকারের দ্রুত ও কার্যকর পদক্ষেপই ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সহায়ক হবে। বিসিএস (কৃষি) ক্যাডার এসোসিয়েশন, যশোর অঞ্চল এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।



ফেসবুক কর্নার