August 15, 2026, 5:58 pm
শিরোনাম :
কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা

নারায়ণগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আবু সালেহ স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নূরুল ইসলাম ওরফে গোলাপ (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) ভোরে কাঁচপুর ব্রিজের ঢালের লিংক রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ আরও জানায়, মাদক নির্মূল এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও মাদকবিরোধী এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।



ফেসবুক কর্নার