August 15, 2026, 2:26 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ

আবু সালেহ স্টাফ রিপোর্টার:
Oplus_131072

নারায়ণগঞ্জ সদর এলাকায় একটি বাসায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য, তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।
দগ্ধরা হলেন মাইদুল (২৪), তার স্ত্রী বিউটি (২২) এবং তাদের ৮ বছর বয়সী ছেলে মারুফ।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, সকালে বাসার ভেতরে সিগারেট ধরানোর জন্য দিয়াশলাই জ্বালানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের তিন সদস্য গুরুতর দগ্ধ হন।
চিকিৎসকদের প্রাথমিক ধারণা, দুর্ঘটনার আগে থেকেই গ্যাস লিকেজের কারণে ঘরের ভেতরে গ্যাস জমে ছিল। দিয়াশলাইয়ের আগুনের সংস্পর্শে এসে সেই গ্যাসে বিস্ফোরণ ঘটে।
চিকিৎসকদের তথ্য অনুযায়ী, মাইদুলের শরীরের প্রায় ৮৫ শতাংশ, বিউটির ৯০ শতাংশ এবং শিশু মারুফের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার পরপরই আহত তিনজনকে দ্রুত ঢাকায় নিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, বাসাবাড়িতে গ্যাস লিকেজের সন্দেহ হলে কোনোভাবেই আগুন জ্বালানো বা বৈদ্যুতিক সুইচ অন-অফ করা উচিত নয়। এ ধরনের পরিস্থিতিতে দ্রুত গ্যাসের উৎস বন্ধ করে জানালা-দরজা খুলে বাতাস চলাচলের ব্যবস্থা করা প্রয়োজন, যাতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।



ফেসবুক কর্নার