August 15, 2026, 3:32 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

নার্গিস ইসলামের সঙ্গে যশোর নাগরিক অধিকার আন্দোলনের সাক্ষাৎ

আশরাফুজ্জামান বাবু স্টাফ রিপোর্টার্ ঝিকরগাছা যশোর

নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সভাপতি বিনয় কৃষ্ণ মল্লিক এবং সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মিঠুর নেতৃত্বে নবগঠিত নির্বাহী কমিটির সদস্যরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।
সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় যশোরে অধ্যাপক নার্গিস ইসলামের বাসভবনে প্রায় এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ সাক্ষাতে যশোরের সার্বিক উন্নয়ন, নাগরিক অধিকার প্রতিষ্ঠা, সামাজিক সম্প্রীতি এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।
এ সময় অধ্যাপক নার্গিস ইসলাম নবগঠিত নির্বাহী কমিটির সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও সার্বিক কল্যাণ কামনা করেন।
সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মতিয়ার রহমান ও হাজী সেলিম, সহ-সম্পাদক ডা. এস. এম. আবদুল্লাহ, অধ্যক্ষ গাজী ইকফাত মাহমুদ, আহসানউল্লাহ ময়না, তাসলিমা আক্তার লিপা, মশিয়ার রহমান, যশোর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. রবিউল ইসলাম তুহিন, অ্যাডভোকেট আশরাফুল আলম বিপ্লব, সিআইপি মোহাম্মদ আলী, শরীফ আহম্মেদ বাপীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার