August 15, 2026, 6:10 pm
শিরোনাম :
প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী

নীলফামারীতে পুকুরে মিললো ব্যাংকের ভোল্ট

অভয়নগর প্রতিবেদক

নীলফামারী সদরের পুলিশ লাইন্স এলাকার একটি পুকুর থেকে একটু বাণিজ্যিক ব্যাংকের মিনি আয়রন ভোল্ট উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ( ২৩ ডিসেম্বর) দুপুরে ভোল্টটি উদ্ধার করে নীলফামারী থানার নিয়েছে পুলিশ সদস্যরা।

এলাকাবাসী দুপুরের দিকে পানি কম থাকা ওই পুকুরে ভোল্ট দেখে পুলিশকে খবর দেয়।
জানা যায় গত সোমবার (২২ ডিসেম্বর) সোমবার মধ্যরাতে জেলা সদরের সংগলশী ইউনিয়নের কাজীরহাট এলাকায় ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ ভেঙ্গে লকার চুরি হওয়ার ঘটনা ঘটেছিল। এ ব্যাপারে ডাচ বাংলা ব্যাংক সৈয়দপুর শাখা ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম বলেন, ভোল্টটি আমাদের। গেল রাতে দুর্বৃত্তরা এটিএমে প্রবেশ করে ভেঙ্গে নিয়ে যায়।তবে ওই ভোল্টে কোন টাকা থাকে না। এটিএম কার্ড ছাড়াও ব্যাংকিং অন্যান্য কাগজ পত্র ছিলো সেখানে।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, ভোল্টটি উদ্ধার করা হয়েছে। সেখানে কোন টাকা ছিলো বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। দুটি ডেভিট কার্ড ছিলো। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।



ফেসবুক কর্নার