August 15, 2026, 1:20 pm
শিরোনাম :
ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড

নেইমারের বিদায় নিয়ে পলাশের আবেগঘন পোস্ট

মোঃ ইসমাইল হোসেন

২০২৬ ফিফা বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিদায়ের পর দলটির পোস্টার বয় নেইমার জুনিয়রকে নিয়ে সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের এমন অনাকাঙ্ক্ষিত বিদায়ের সঙ্গে নেইমারের অবসরে যাওয়ার সিদ্ধান্তের মাঝে অভিনেতার এই পোস্টটি ভক্তদের নজরে এসেছে।

ফেসবুক পেজে শেয়ার করা একটি পোস্টে পলাশ ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরা নেইমারের একটি প্রতীকী ছবি প্রকাশ করেন। ছবিটিতে দেখা যায়, অশ্রুসিক্ত চোখে মাঠের মাটিতে পড়ে থাকা একটি রাজমুকুট পেছনে ফেলে হেঁটে যাচ্ছেন নেইমার এবং নিচে লেখা রয়েছে ‘থ্যাংক ইউ’ (ধন্যবাদ)।

এই ছবির ক্যাপশনে পলাশ লেখেন, ‘একটা যুগের সমাপ্তি, কিন্তু কিংবদন্তির গল্প কখনোই শেষ হয় না। বিদায়, নেইমার জুনিয়র!’

পোস্টটি প্রকাশের পর মুহূর্তের মধ্যেই হাজার হাজার ফুটবলপ্রেমী সেখানে তাদের নানা ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

উল্লেখ্য, চলতি বিশ্বকাপে হাইভোল্টেজ ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় ব্রাজিল। ব্রাজিলের এই আকস্মিক বিদায়ের পর ফুটবল বিশ্বে নেইমারের আন্তর্জাতিক ক্যারিয়ারের অবসান ঘটতে চলেছে। খেলা শেষে এক বক্তব্যে বিষয়টি নিশ্চিত করেছেন নেইমার নিজেই।



ফেসবুক কর্নার