August 15, 2026, 6:10 pm
শিরোনাম :
প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী

নেছারাবাদে সেনাবাহিনীর যৌথ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী দম্পতি আটক

মাসুম বিল্লাহ

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় সেনাবাহিনীর যৌথ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী রাসেল হাওলাদার (৩৫) ও তার স্ত্রী নাসরীন আক্তার (৩০) কে আটক করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি ২০২৬) ভোর রাত ৩টার দিকে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেছারাবাদ সেনা ক্যাম্পের একটি দল এই অভিযান পরিচালনা করে।
আটক রাসেল হাওলাদার উপজেলার মৃত আবুল কালামের পুত্র। দীর্ঘদিন ধরে তিনি ও তার স্ত্রী নেছারাবাদ এলাকায় মাদক ক্রয়-বিক্রয় ও মাদক সেবনের সঙ্গে জড়িত ছিলেন বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকায় বেশ কিছুদিন ধরে সংশ্লিষ্ট এলাকায় সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করা হয়।
নির্ভরযোগ্য তথ্য পাওয়ার পর যৌথ বাহিনীর সমন্বয়ে তাদের বসতবাড়িতে আকস্মিক অভিযান চালানো হয়। অভিযানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় ধারালো অস্ত্রসহ অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে—
৩৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ গ্রাম গাঁজা, অপরাধমূলক কাজে ব্যবহৃত একটি পাওয়ার ব্যাংক, ১২টি মোবাইল ফোন ও ৫টি সিম কার্ড, নিজস্ব নজরদারির জন্য ব্যবহৃত ২টি সিসি ক্যামেরা ও একটি মেমোরি কার্ড, মদ ও সিসা সেবনের বিভিন্ন সরঞ্জাম, ৬টি গ্রাইন্ডিং মেশিন, একটি জঙ্গল নাইফ, মদের বোতল এবং ৩৬ পিস অ্যালুমিনিয়াম ফয়েল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রাসেল হাওলাদার মাদক সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি ও নেটওয়ার্কের তথ্য প্রদান করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আটককৃত দম্পতি ও জব্দকৃত সকল আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধ দমন ও মাদকবিরোধী চিরুনি অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার