August 15, 2026, 6:57 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

পরকীয়ার জেরে স্বামীর গোপনাঙ্গ কর্তন, পলাতক স্ত্রী

Reporter Name

জেলা প্রতিনিধি, বাগেরহাট:
বাগেরহাটের চিতলমারীতে পরকীয়ার জেরে এক গৃহবধূ স্বামীর গোপনাঙ্গ কেটে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৭ নভেম্বর) ভোরে উপজেলার মহিলা কলেজ রোড এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম লিটন শেখ ওরফে লিটু (৩৭)। তিনি কচুয়া উপজেলার ঝালডাঙ্গা গ্রামের নজরুল শেখের ছেলে এবং পেশায় আইসক্রিম বিক্রেতা।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা লিটন শেখকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মুক্তি বিশ্বাস বলেন, “আহত ব্যক্তিকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।”
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, আইসক্রিম বিক্রেতা লিটন শেখ কিছুদিন ধরে অন্য এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি জানতে পেরে স্ত্রী হাসনা বেগম ক্ষিপ্ত হয়ে শুক্রবার ভোরে স্বামী ঘুমিয়ে থাকার সময় ধারালো ব্লেড দিয়ে তার গোপনাঙ্গ কেটে দেন।
তিনি আরও জানান, ঘটনার পর হাসনা বেগম দুই সন্তান ও ঘরের কিছু মালামাল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে কর্তিত অঙ্গ উদ্ধার করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পুলিশ অভিযুক্ত গৃহবধূর সন্ধানে অভিযান চালাচ্ছে।



ফেসবুক কর্নার