August 15, 2026, 11:24 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

পুলিশি অভিযানে রহস্যময় তিন ফুট লোহার পিলার উদ্ধার,

ইমরান হোসেন দিরাই সুনামগঞ্জ প্রতিনিধি

 

সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের উজানগাঁও গ্রামে একটি বসতঘর থেকে প্রায় তিন ফুট উচ্চতার একটি রহস্যময় লোহার পিলার উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের একাংশ বস্তুটিকে ব্রিটিশ আমলের সীমান্ত পিলার বা শক্তিশালী চুম্বক (ম্যাগনেট) বলে দাবি করলেও, এ বিষয়ে এখনো কোনো বিশেষজ্ঞ মতামত পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৬ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শাল্লা থানার এসআই ইমাম আরেফিনের নেতৃত্বে একদল পুলিশ আটগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উজানগাঁও গ্রামের মৃত ইছরাহিল মিয়ার ছেলে রুপ মিয়া (রুক্কা)-এর বসতঘরে অভিযান চালায়। এ সময় ঘরের ভেতর থেকে প্রায় তিন ফুট উচ্চতার একটি লোহার পিলার উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। অভিযানের সময় রুপ মিয়া বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।
অভিযান চলাকালে এলাকার মুরব্বি আব্দুল হেকিম মড়ল, আটগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জালাল মিয়া, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. নয়ন আহমদ (নয়ন), শাল্লা উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জিয়াউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইউনিয়ন যুবদলের সভাপতি মো. নয়ন আহমদ (নয়ন) দাবি করেন, উদ্ধার হওয়া বস্তুটি একটি ম্যাগনেট। তাঁর ভাষ্য, পিলারের মাঝখানে থাকা ধাতব অংশে ব্লেড ধরলে সেটি চুম্বকের মতো আকর্ষণ করে। তিনি আরও অভিযোগ করেন, রুপ মিয়া মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িত। তবে এ অভিযোগের স্বাধীনভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং অভিযুক্তের বক্তব্যও জানা সম্ভব হয়নি।
শাল্লা থানার ভারপ্রাপ্ত এসআই মো. শওকত হোসেন বলেন, তিন ফুট উচ্চতার একটি লোহার পিলার উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে রুপ মিয়াকে পাওয়া যায়নি। উদ্ধার হওয়া বস্তুটি বিশেষজ্ঞের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুক কর্নার