August 15, 2026, 5:59 pm
শিরোনাম :
কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা

পুলিশের অভিযানে গাঁজাসহ যুবক গ্রেপ্তার

জুয়েল রানা, (ফুলপুর, ময়মনসিংহ): প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুরে ১০০ গ্রাম গাঁজাসহ রাব্বি ওরফে অলি (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ফুলপুর থানা পুলিশ।
শনিবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৬ নম্বর পয়ারী ইউনিয়নের পয়ারী ২ নম্বর খণ্ড এলাকার একটি পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির কোচা থেকে পলিথিনে মোড়ানো ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ২ হাজার টাকা।
গ্রেপ্তার রাব্বি উপজেলার ধলী গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মাদকসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করেছে।
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, ফুলপুর থানাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। মাদক ব্যবসায়ী বা চোরাকারবারী কাউকেই ছাড় দেওয়া হবে না।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।



ফেসবুক কর্নার