August 15, 2026, 11:26 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

পুলিশের অভিযানে ২৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রিয়াজুল ইসলাম আলম দেবহাটা প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটায় পৃথক অভিযানে ২৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে দেবহাটা থানার পিএসআই বিপ্লব মালাকারের নেতৃত্বে পুলিশের একটি দল সরকারি খানবাহাদুর আহছান উল্লাহ কলেজের সামনে অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবাসহ আব্দুর রহমান (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে। তিনি উপজেলার মাঝ সখিপুর এলাকার আহম্মদ আলীর ছেলে।

একই দিনে পৃথক অভিযানে এসআই ইব্রাহিম মোল্লা, এএসআই মাহমুদ হোসেন, এএসআই আলাউদ্দীন আলী ও এএসআই রহমত আলীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করে। পরে রাত ১০টার দিকে ভসাংবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ গোলাম রব্বানী মোল্লা (৪৭) নামে আরেক মাদক কারবারিকে আটক করা হয়। তিনি ভসাংবাড়িয়া গ্রামের মৃত দ্বীন আলী মোল্লা ওরফে দেওয়ানের ছেলে।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, মাদক নির্মূলে পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে এ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।



ফেসবুক কর্নার