August 16, 2026, 12:25 am
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

পুলিশের অভিযানে ৭ মাদক ব্যবসায়ীসহ ৯ জন গ্রেপ্তার

অভয়নগর প্রতিবেদক

কুমিল্লার দেবিদ্বারে পৃথক অভিযানে ৭ জন মাদক ব্যবসায়ী ও বিভিন্ন মামলার ২ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে দেবিদ্বার থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৭৫ পিস ইয়াবা ও কিছু পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার উপজেলার সুলতানপুর ও ফতেহাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের আটক করা হয়। অভিযানে উদ্ধার করা হয় ৭৫ পিস ইয়াবা এবং গাঁজা।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে, আটক মাদক ব্যবসায়ী মেহেদী হাসানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা।

একই অভিযানে বিভিন্ন মামলার দুইজন ওয়ারেন্টভুক্ত আসামিকেও গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

দেবিদ্বার থানা পুলিশ জানিয়েছে, মাদক ও অন্যান্য অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।



ফেসবুক কর্নার