August 15, 2026, 6:57 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আবু সালেহ স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মো. মুরাদ হোসেন সাব্বির (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে এসআই (নিঃ) মো. মনোয়ার হোসেনের নেতৃত্বে ইসদাইরের শেরে বাংলা ছাত্রাবাসসংলগ্ন তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তল্লাশি করে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সাব্বির রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে ফতুল্লার ইসদাইর বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। প্রাথমিক যাচাইয়ে তার বিরুদ্ধে পূর্বে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবার বিষয়ে তদন্ত চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার