August 16, 2026, 2:44 am
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

প্রতিমন্ত্রীর সুপারিশে পঞ্চগড়ে জুলাই শহীদ পরিবারের কর্মসংস্থানের উদ্যোগ

স্নিগ্ধা খন্দকার স্টাফ রিপোর্টার

পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ ফরহাদ হোসেন আজাদের সুপারিশে জুলাই শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থানে অগ্রাধিকার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী বোদা ও দেবীগঞ্জ উপজেলা পর্যায়ে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষে অফিস সহায়ক পদে শহীদ পরিবারের সদস্যদের নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে।

ইতোমধ্যে বোদা উপজেলা পরিষদের সংসদ সদস্যের পরিদর্শন কক্ষে অফিস সহায়ক হিসেবে সাকোয়া ইউনিয়নের জুলাই শহীদ সুমনের বোন যোগদান করেছেন। এছাড়া দেবীগঞ্জ উপজেলার পরিদর্শন কক্ষেও জুলাই শহীদ পরিবারের আরও একজন সদস্যকে একই পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতিমন্ত্রী আলহাজ ফরহাদ হোসেন আজাদের নির্দেশনা ও সুপারিশে জুলাই শহীদ সুমনের বোনকে অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

স্থানীয়দের মতে, শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থানে অগ্রাধিকার দেওয়ার এই উদ্যোগ তাদের আত্মত্যাগের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের পাশাপাশি মানবিক দায়িত্ববোধেরও বহিঃপ্রকাশ। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও শহীদ পরিবারের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে এবং আরও পরিবার এর সুফল পাবে।



ফেসবুক কর্নার