August 15, 2026, 2:33 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

প্রত্যাবর্তনের গল্প লিখে অ্যাস্টন ভিলার দুর্দান্ত জয়

অভয়নগর প্রতিবেদক

প্রত্যাবর্তনের নাটকীয় গল্প লিখে উয়েফা ইউরোপা লিগে স্মরণীয় জয় পেয়েছে অ্যাস্টন ভিলা। শ্বাসরুদ্ধকর এক ম্যাচে অস্ট্রিয়ার ক্লাব সালজবার্গকে ৩–২ গোলে পরাজিত করেছে ইংলিশ দলটি।

বার্মিংহ্যামের ভিলা পার্কে অনুষ্ঠিত ম্যাচের শুরুটা ছিল অ্যাস্টন ভিলার জন্য বেশ কঠিন। ধারাবাহিক আক্রমণে স্বাগতিকদের রক্ষণ চাপে রাখে সালজবার্গ। ম্যাচের ৩৩ মিনিটে রক্ষণের ভুলে গোল হজম করে বসে ভিলা। এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে সফরকারীরা।

বিরতির পরও আক্রমণের ধারাবাহিকতা বজায় রেখে ম্যাচের ৪৯ মিনিটে মুসা ইয়োওর গোলে ব্যবধান দ্বিগুণ করে সালজবার্গ। দুই গোল পিছিয়ে পড়েও হাল ছাড়েনি অ্যাস্টন ভিলা।

ম্যাচের ৬৪ মিনিটে মরগ্যান রজার্স গোল করে স্বাগতিকদের ম্যাচে ফেরান। এরপর ৭৬ মিনিটে মিংসের গোলে সমতায় ফেরে দ্য ভিলেন্স। উত্তেজনার পারদ যখন চরমে, ঠিক তখনই ম্যাচের শেষ দিকে জিমোহ আলোবার জয়সূচক গোলে উল্লাসে ভাসে ভিলা পার্ক।

এই জয়ের মাধ্যমে ইউরোপা লিগে অ্যাস্টন ভিলা তাদের লড়াকু মানসিকতার দারুণ প্রমাণ দিল।



ফেসবুক কর্নার