August 15, 2026, 2:33 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

মহেশপুরে ৫৫০ বোতল ফেন্সিডিল সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক

রেদয়ানুল ইসলাম স্টাফ রিপোর্টার মহেশপুর ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার রুলী গ্রাম থেকে ৫৫০ বোতল ফেন্সিডিল সদৃশ নিষিদ্ধ ফেয়ারডিল সিরাপসহ শান্ত রহমান (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শান্ত রহমান উপজেলার যাদবপুর গ্রামের মশিউর রহমানের ছেলে।
পুলিশ জানায়, সীমান্তবর্তী রুলী গ্রামে মাদকের একটি বড় চালান কেনাবেচার খবর পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে শান্ত রহমানকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫৫০ বোতল ফেয়ারডিল সিরাপ এবং মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া ফেয়ারডিল সিরাপ ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছিল। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার