August 15, 2026, 6:10 pm
শিরোনাম :
প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী

বদলগাছীতে যৌথ বাহিনীর চেকপোস্টে ইয়বা ট্যাপেন্টাডলসহ আটক ২

অভয়নগর প্রতিবেদক

নওগাঁর বদলগাছী থানার আওতাধীন এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৮০০ পিস নিষিদ্ধ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে বদলগাছী ইউনিয়নের চার রাস্তা মোড়ে বদলগাছী থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ চেকপোস্ট চলাকালে একটি সন্দেহজনক মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তির কাছ থেকে ৮০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মোস্তাকিম হোসেন (২৫) ও জাহাঙ্গীর হোসেন (২৬)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত নাম্বারবিহীন কালো ও নীল রঙের একটি রানার মোটরসাইকেল জব্দ করা হয়।
এ বিষয়ে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, জেলার সার্বিক নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। একই সঙ্গে অবৈধ মাদক ও অস্ত্র উদ্ধারে পুলিশ ও যৌথ বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।



ফেসবুক কর্নার