August 15, 2026, 1:19 pm
শিরোনাম :
ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড

বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে উত্তাল ময়মনসিংহ

রাব্বি স্টাফ রিপোর্টার ময়মনসিংহ

চলমান বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এইচএসসি-২৬ ব্যাচের শিক্ষার্থী ও অভিভাবকরা। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে নগরীর টাউন হল মোড়, আনন্দমোহন কলেজ এলাকা, মুসলিম গার্লস কলেজ মোড়সহ বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, বন্যাকবলিত অঞ্চলের শিক্ষার্থীদের নিরাপত্তা ও যাতায়াতের বিষয়টি বিবেচনা না করেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তারা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখার দাবি জানান। পাশাপাশি প্রশ্নপত্রের যৌক্তিক মানদণ্ড নিশ্চিত করা, বন্যার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ সৃষ্টি বন্ধের দাবিও তোলেন।
সমাবেশ থেকে নীতি-নির্ধারকদের সমালোচনা করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও জানানো হয়। আন্দোলনকারীরা বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
বিক্ষোভকে কেন্দ্র করে নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে সাময়িক যানজট সৃষ্টি হলেও পরিস্থিতি শান্ত ছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়।



ফেসবুক কর্নার