August 16, 2026, 2:45 am
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

বাগেরহাটে বীর মুক্তিযোদ্ধা পরিবারকে হত্যার হুমকি ও অগ্নিসংযোগের আশঙ্কা

Reporter Name

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কোড়ামাড়া গ্রামের বাসিন্দা একাত্তরের বীর মুক্তিযোদ্ধা শেখ মোসলেম উদ্দিনের পরিবারকে চাঁদা না দেওয়ায় হত্যার হুমকি ও বাড়িঘরে অগ্নিসংযোগের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ১১টার দিকে মুঠোফোনে এই হুমকি দেওয়া হয়। অভিযোগে উল্লেখিত ব্যক্তিরা স্থানীয়ভাবে বিএনপি সমর্থিত একটি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত বলে জানা গেছে।
জানা যায়, মুক্তিযোদ্ধা শেখ মোসলেম উদ্দিন দীর্ঘদিন আওয়ামী রাজনৈতিক মতাদর্শের সঙ্গে সম্পৃক্ত থাকলেও তার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ নেই বলে স্থানীয়রা দাবি করেছেন। তার চার ছেলে-মেয়েই সরকারি চাকরিতে কর্মরত। অতীতেও একাধিকবার তার বাড়িতে হামলা ও হয়রানির ঘটনা ঘটেছে।
বীর মুক্তিযোদ্ধা অভিযোগ করেন, গত সরকারের আমলে তিনি আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও কারও ক্ষতি করেননি। তবে ৫ আগস্ট সরকার পতনের পর থেকে স্থানীয় মাদক ব্যবসায়ী ও একটি সন্ত্রাসী গোষ্ঠী তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন। তার দুই ছেলে এবং নিজ নামে একাধিক মিথ্যা মামলা করা হয়, যার বেশ কয়েকটি ইতোমধ্যে তদন্তে ভিত্তিহীন প্রমাণিত হয়ে তাদের নাম মামলার অভিযোগ থেকে বাদ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, চাঁদা আদায়ে ব্যর্থ হয়ে একটি সন্ত্রাসী চক্র বিভিন্ন ব্যক্তি দিয়ে হুমকি প্রদান অব্যাহত রেখেছে। এদের মধ্যে ডিংসাইপাড়ার মাদক ব্যবসায়ী কেরামত আলী (পিতা হেকমত আলী) এবং সদর উপজেলার যাত্রাপুরের মাদক ব্যবসায়ী তাইজুল ইসলাম (পিতা আক্কেল আলী) নিয়মিত ভয়ভীতি প্রদর্শন করছে।
২৮ নভেম্বর সকাল ১১টার দিকে তার ছোট ছেলে শেখ তোফায়েল আহম্মেদের (বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই) ব্যক্তিগত মোবাইল নম্বরে একটি রবি নাম্বার (০১৮৩৫৪৩২১৪৬) থেকে কল দিয়ে অশ্লীল ভাষায় হুমকি দেওয়া হয়।
মুক্তিযোদ্ধা পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছেন। তারা হুমকিদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।



ফেসবুক কর্নার