August 15, 2026, 6:10 pm
শিরোনাম :
প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী

বাজি ধরে ঠান্ডা পানিতে ১১২ ডুব, মারা গেলেন বাবুল মোল্লা

অভয়নগর প্রতিবেদক

 মারা যাওয়া বাবুল মোল্লা ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের পালট গ্রামের বাসিন্দা বাবুল মোল্লা (৪০)। তিনি বাজি ধরেন ঠান্ডা পানিতে একটানা ১১২ বার ডুব দেবেন। তার এ বাজি ধরাই কাল হয়েছে। মারা গেছেন বাবুল মোল্লা।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে পালট গ্রামের কাচারিবাড়ি বাজারসংলগ্ন এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সকালে কাচারিবাড়ি বাজারের কয়েকজন ব্যক্তির সঙ্গে বাজি ধরে প্রচণ্ড ঠান্ডা পানিতে একের পর এক ডুব দিতে থাকেন বাবুল মোল্লা। নির্ধারিত সংখ্যক ডুব শেষ করার পর হঠাৎ তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবুল খায়ের মাহমুদ রাসেল অভয়নগর কে   বলেন, ‌‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘ সময় ঠান্ডা পানিতে বারবার ডুব দেওয়ার কারণে শারীরিক জটিলতা দেখা দিয়ে তার মৃত্যু হয়েছে।’

এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বিষয়টি তারা শুনেছেন। ঘটনাটি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে



ফেসবুক কর্নার