August 15, 2026, 9:09 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

বান্দরবানে ডেঙ্গু আতঙ্ক, বাড়ছে আক্রান্তের সংখ্যা

Reporter Name

বান্দরবান প্রতিনিধি
বান্দরবান জেলায় ডেঙ্গু পরিস্থিতি আতঙ্কের নাম হয়ে উঠেছে। চলতি বছরে এই রোগে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন স্থানে কয়েকজনের মৃত্যু ঘটেছে। সোমবার থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত সদর হাসপাতালে আরও ১০০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে সদর হাসপাতালে এক হাজার রোগী চিকিৎসা নিয়েছেন। বর্তমানে তাদের মধ্যে ১০০ জন চিকিৎসাধীন। বান্দরবান সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তারেকুল ইসলাম জানান, ১০০ বেডের হাসপাতালে ১০০ রোগীর চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়ছে।
জেলার বিভিন্ন উপজেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সর্বাধিক রোগী শনাক্ত হয়েছে লামা উপজেলায়, যা স্বাস্থ্য বিভাগের ‘হটজোন’ হিসেবে চিহ্নিত। লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম জানিয়েছেন, গত দুই মাসে উপজেলায় ২২৯ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এছাড়া আজিজনগর ও ফাইতং ইউনিয়নে এক মাসে ৬০০ জনের বেশি রোগী চিকিৎসা নিয়েছেন।
আলী কদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ জানিয়েছেন, সেখানে গত এক মাসে প্রায় ৭০ জন রোগী চিকিৎসা নিয়েছেন। সদর হাসপাতালের তথ্য অনুযায়ী, এক মাসে একশ’রও বেশি রোগী বহির্বিভাগ ও আন্তঃবিভাগে চিকিৎসা পেয়েছেন।
জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী বলেন, সাধারণত মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ দেখা যায়। তবে এবার নভেম্বরেও রোগের বিস্তার অব্যাহত রয়েছে। তিনি জানান, নানা সংকটের মধ্যেও স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে।



ফেসবুক কর্নার