August 15, 2026, 6:08 pm
শিরোনাম :
প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী

বান্দরবান আনসার ব্যাটালিয়ন সদস্যদের তৎপরতায় শটগানের কার্তুজ ও দেশীয় অস্ত্র উদ্ধার 

রাসেল লামা বান্দরবান

 

 বান্দরবান রিজিয়নে সংযুক্ত বান্দরবান আনসার ব্যাটালিয়ন (১০ বিএন) এর সদস্য নায়েক জাহিদ এবং সিপাহি মকছেদুর রহমান বান্দরবান বাসস্ট্যান্ড সংলগ্ন টানেলের সামনে সন্দেহভাজন দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন। এসময় তারা ভীতসন্ত্রস্ত হয়ে সঙ্গে থাকা একটি শপিং ব্যাগ ফেলে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ব্যাগটি উদ্ধার করে তল্লাশি চালানো হলে এর ভেতর থেকে ১০ (দশ) রাউন্ড শটগানের কার্তুজ এবং ২ (দুই)টি চাকু, ২ (দুই)টি রামদা ও ১ (এক)টি চাপাতি উদ্ধার করা হয়।

 

পরবর্তীতে উদ্ধারকৃত শটগানের কার্তুজ ও দেশীয় অস্ত্রসমূহ ৬৯ পদাতিক ব্রিগেড এর রিজিয়ন আরআইসি অফিসে নিরাপদ হেফাজতে আনা হয়।

 

দেশের পার্বত্য অঞ্চলে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সঙ্গে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার ব্যাটালিয়ন সদস্যরা দক্ষতা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। দেশ ও মানুষের সেবায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সর্বদা নিবেদিত। তাদের সতর্কতা ও কার্যকর উপস্থিতি সারাদেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুদৃঢ় করে তুলছে।



ফেসবুক কর্নার