August 15, 2026, 2:35 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

বিয়ে করলেন আসিফ আকবরের ছোট ছেলে, পাত্রী কে?

অভয়নগর প্রতিবেদক

কণ্ঠশিল্পী আসিফ আকবরের ছেলে শাফকাত আসিফ রণের বিয়ের তিন বছর পর এবার ছোট ছেলে ও বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বিষয়টি নিজেই গায়ক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি এ তথ্য প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে আসিফ লিখেছেন, ‘আমাদের ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্র আজ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে। জনাব বাদল শাহরিয়ারের মেয়ে লামিয়া তানজিম শ্রেয়সী এখন আমাদের বৌমা। এবার আত্মীয়তা ব্রাহ্মণবাড়িয়ায়।’ সবার কাছে দোয়া চেয়ে আসিফ বলেন, ‘রুদ্র এবং শ্রেয়সী নতুন জীবনে পদার্পণ করেছে। তাদের দাম্পত‍্য জীবন সুখী এবং সুন্দর হোক। আপনাদের কাছে আমার ছেলে এবং বৌমার জন‍্য দোয়া চাই।’

বড় ছেলে এই বিয়েতে উপস্থিত হতে পারেনি জানিয়ে আসিফ বলেন, ‘আমার বড় ছেলে শাফকাত আসিফ রণ কানাডার টরন্টোতে একটি ব‍্যাংকে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে, ছুটি মেলেনি। টরন্টোতেই বড় বৌমা ইসমাত শেহরীন ঈশিতার পরীক্ষা থাকায় তারা বিয়েতে অনুপস্থিত। তাদের খুব মিস করছি, আর এটাই জীবন।

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।’



ফেসবুক কর্নার