August 15, 2026, 4:46 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

বিশেষ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

জুয়েল রানা, (ফুলপুর, ময়মনসিংহ): প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুর উপজেলার সরচাপুর পশ্চিম বাখাইচর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য বিভাগ।
মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মৎস্য আইন অনুযায়ী প্রায় ১৪টি চায়না দুয়ারি জাল, যার মোট দৈর্ঘ্য প্রায় ৪৭০ থেকে ৫০০ ফুট, জব্দ করে ধ্বংস করা হয়।
অভিযানে ফুলপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. উজ্জ্বল হোসেন এবং ফুলপুর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয়রা অভিযানকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন।
উপজেলা মৎস্য বিভাগ জানায়, জলজ সম্পদ সংরক্ষণ, দেশীয় মাছের প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার