August 16, 2026, 12:25 am
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শাহিম মিয়া মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মতরা ইউনিয়নের বাড়াই ভিকড়া বিশ্বাসপাড়া গ্রামের বাসিন্দা মহান স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২৫ জুলাই ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিটে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বিকেল ৫টায় বিশ্বাসপাড়া জামে মসজিদ ঈদগাহ মাঠে তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। এরপর বিকেল ৬টায় জানাজা শেষে বিশ্বাসপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা প্রশাসনের পক্ষে সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সায়েক সিহাব উদ্দিন এবং মানিকগঞ্জ সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ জুলুস খান উপস্থিত ছিলেন।
এছাড়া মানিকগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন, বীর মুক্তিযোদ্ধা শংকর লাল ঘোষ, বীর মুক্তিযোদ্ধা কাজী আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ এমদাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, মজনু বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
পরিবারের সদস্যরা জানান, মরহুমের পৈতৃক বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার নয়াকান্দি গ্রামে হলেও তিনি প্রায় ৪৫ বছর ধরে মানিকগঞ্জের বাড়াই ভিকড়া বিশ্বাসপাড়া গ্রামে স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিনের মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।



ফেসবুক কর্নার