August 15, 2026, 10:21 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে নারী আটক

শওকত হোসাইন, বরিশাল সদর প্রতিনিধি:

গাজীপুরের সফিপুর এলাকায় ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার নামে চাঁদাবাজির অভিযোগে এক নারীসহ কয়েকজনকে জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। ঘটনাটি গত ২৬ জুলাই গাজীপুরের মৌচাক আড়াবাড়ি এলাকায় ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তরা নিজেদের ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে এক ভুক্তভোগীর কাছ থেকে জরিমানার নামে নগদ ২৬ হাজার টাকা নেন। তাদের আচরণে সন্দেহ হলে স্থানীয় কয়েকজন যুবক পরিচয় যাচাইয়ের চেষ্টা করেন। এ সময় তারা ম্যাজিস্ট্রেট নন বলে স্বীকার করেন এবং উপস্থিত সবার সামনে ভুক্তভোগীকে ২৬ হাজার টাকা ফেরত দেন।
পরে স্থানীয়রা অভিযুক্তদের কালিয়াকৈর থানায় পুলিশের কাছে হস্তান্তর করেন।
এদিকে, অভিযুক্ত ওই নারীর বিরুদ্ধে এর আগে প্রতারণা ও ব্ল্যাকমেইলের অভিযোগে কাশিমপুর থানায় একটি লিখিত অভিযোগ রয়েছে বলে স্থানীয় সূত্র দাবি করেছে। অভিযোগ তদন্তের সময় পুলিশ তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি আত্মগোপনে ছিলেন বলেও অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, অভিযুক্তদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশের তদন্ত শেষে প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া যাবে।



ফেসবুক কর্নার