August 15, 2026, 11:25 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

ভোলায় বাথরুমের ছাদে গাঁজা চাষ, যুবক গ্রেপ্তার

নয়ন চৌধুরী ভোলা প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বসতঘরের বাথরুমের ছাদে গাঁজা গাছ চাষের অভিযোগে অংকন দে (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার বাড়ি থেকে তিনটি সতেজ গাঁজা গাছ জব্দ করা হয়।
শনিবার (২৫ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টবগী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুলাইপত্তন গ্রামে অভিযান চালায় বোরহানউদ্দিন থানা পুলিশ।
পুলিশ জানায়, এসআই হুসাইন মো. জুয়েল শেখের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়। অভিযানের সময় অংকন দের বসতঘরের বাথরুমের ছাদ থেকে তিনটি সতেজ ও সজীব গাঁজা গাছ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অংকন দে উপজেলার মুলাইপত্তন গ্রামের মৃত নিরঞ্জন দের ছেলে।
পুলিশ আরও জানায়, জব্দ করা গাঁজা গাছগুলো আইনি প্রক্রিয়া শেষে জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। এ ঘটনায় অংকন দের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বোরহানউদ্দিন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক-সংশ্লিষ্ট কোনো অপরাধের তথ্য পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুক কর্নার