August 15, 2026, 11:24 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

ভ্রাম্যমাণ আদালতের জরিমানার প্রতিবাদে আড়াই ঘণ্টা সড়ক অবরোধ

অভয়নগর প্রতিবেদক

সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে এক বাসচালককে জরিমানা এবং জরিমানার অর্থ পরিশোধ করতে না পারায় তাকে হ্যান্ডকাপ পরানোর ঘটনাকে কেন্দ্র করে বাসশ্রমিকরা প্রায় আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এতে শহরের বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

রোববার (২৬ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে শহরের বাজার স্টেশন সাতরাস্তার মোড়ে শ্রমিকরা অবরোধ শুরু করেন। এ সময় ঢাকা রোডসহ শহরে প্রবেশের বিভিন্ন সড়কে বাস আড়াআড়িভাবে দাঁড় করিয়ে রাখায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সন্ধ্যা পৌনে ৬টার দিকে প্রশাসনের আশ্বাসে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন।

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান তালুকদার বলেন, বাজার স্টেশন এলাকার সম্পা হোটেলের সামনে কাজিপুরগামী একটি বাস যানজটের কারণে আটকে ছিল। এ সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাদের এক জ্যেষ্ঠ চালককে জরিমানা করেন। জরিমানার অর্থ সঙ্গে না থাকায় তাকে হ্যান্ডকাপ পরানো হয়। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা সড়ক অবরোধ করেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, বাজার স্টেশন এলাকায় বাস দাঁড় করানো নিষিদ্ধ থাকা সত্ত্বেও একটি বাস সেখানে রাখা হয়েছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা করেন। এ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকরা সড়ক অবরোধ করলে আলোচনা সাপেক্ষে সমস্যার সমাধান হয়। পরে শ্রমিকরা অবরোধ তুলে নেন এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।



ফেসবুক কর্নার