August 16, 2026, 1:37 am
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

মাটির নিচে লুকানো মদ, তৈরির উপকরণ উদ্ধার, গ্রেফতার ১

অভয়নগর প্রতিবেদক

নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী অভিযানে মাটির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৮০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বপন ঋষি (৩৫) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, জনসাধারণের তথ্যের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায় মান্দা থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এসআই আশীষ কুমার সান্যালের নেতৃত্বে শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে উপজেলার ১ নম্বর ভারশো ইউনিয়নের ভারশো ঋষিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গ্রেফতার স্বপন ঋষির (পিতা: দুলাল ঋষি) বাড়ির বারান্দার মাটির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮০ লিটার ওয়াশ (চোলাই মদ তৈরির উপাদান) উদ্ধার করা হয়। পরে সেগুলো জব্দ করে পুলিশের হেফাজতে নেওয়া হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।



ফেসবুক কর্নার