August 15, 2026, 2:27 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

মামুন হত্যার ঘটনায় দুই শ্যুটারসহ গ্রেফতার ৫: ডিবি

Reporter Name

স্টাফ রিপোর্টার –

রাজধানীর পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় দুই শ্যুটারসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাতে এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
ডিবি জানায়, মামুন হত্যাকাণ্ডে ব্যবহৃত দুইটি পিস্তল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি দুই শ্যুটারসহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতারকৃতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
প্রসঙ্গত, গতকাল সোমবার পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে দুই অস্ত্রধারীর গুলিতে মামুন নিহত হন। তিনি মামলার হাজিরা দিয়ে বের হচ্ছিলেন বলে জানা গেছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, মামুন দৌড়ে হাসপাতাল প্রাঙ্গণে ঢুকছেন। এ সময় পেছন মাস্ক পড়া দুইজন ব্যক্তি তাকে উদ্দেশ্য করে কয়েক রাউণ্ড গুলি ছুড়ে। এরপর তারা সেখান থেকে পালিয়ে যায়।



ফেসবুক কর্নার