August 15, 2026, 6:56 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

মেলার আড়ালে জুয়া-মাদকের অভিযোগ, তদন্তে প্রশাসন

আতিকুর রহমান বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন মাজারে ওরস ও মেলার আড়ালে জুয়া, মাদক সেবন এবং অশ্লীল কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। স্থানীয় সাংবাদিকদের অনুসন্ধানে এসব অভিযোগের তথ্য সামনে আসার পর বিষয়টি তদন্তে নেমেছে জেলা প্রশাসন ও পুলিশ।
অভিযোগ রয়েছে, লটারির নামে অর্থ আদায়, ‘ভূতের বাড়ি’ প্রদর্শনীর আড়ালে অশ্লীল নৃত্য এবং মাজারের আশপাশে প্রকাশ্যে গাঁজাসহ বিভিন্ন মাদক সেবনের ঘটনা ঘটছে। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
স্থানীয় সাংবাদিকরা জানান, উপজেলার রাহাত তালিশার মাজারসহ বিভিন্ন স্থানে অনুসন্ধানকালে এসব কার্যকলাপের ছবি ও ভিডিও ধারণের চেষ্টা করলে কিছু ব্যক্তি তাদের কাজে বাধা দেন এবং অসৌজন্যমূলক আচরণ করেন।
সাংবাদিকদের সরবরাহ করা ছবি ও ভিডিওর ভিত্তিতে প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানা গেছে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ বলেন, “বাঞ্ছারামপুরে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড বা জুয়া চলতে দেওয়া হবে না। এ বিষয়ে প্রশাসন জিরো টলারেন্স নীতিতে রয়েছে।”
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ বলেন, “সমাজের সব ধরনের অসামাজিক কর্মকাণ্ড বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বাঞ্ছারামপুর থানার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সাংবাদিকদের দেওয়া ছবি ও ভিডিও যাচাই করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত সম্পন্ন করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং মাদক ও জুয়ার আস্তানা উচ্ছেদের দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার