August 15, 2026, 1:22 pm
শিরোনাম :
ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড

যৌথ অভিযানে মাদকসহ, ৩ মাদক কারবারি আটক

আবু সালেহ স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় যৌথ অভিযানে ফেন্সিডিল ও ইয়াবাসহ তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (২৩ জুলাই) গভীর রাতে উপজেলার নবীগঞ্জ ও আন্দিরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, র‍্যাব-১১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং বন্দর থানা পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে নবীগঞ্জ এলাকার মো. তানজিল হোসেন রাহাত (৩৩), আন্দিরপাড় এলাকার মো. বোরহান (৩৫) এবং শাহজাহান সাগর মিয়া (৩০)কে আটক করা হয়।
অভিযানকালে তাদের কাছ থেকে ৫ বোতল ফেন্সিডিল ও ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
আটক ব্যক্তিদের বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার