August 15, 2026, 2:34 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

রেফারিকে অপমান করে নিষিদ্ধ গিনির দুই ফুটবলার

অভয়নগর প্রতিবেদক

আফ্রিকা কাপ অব নেশন্সে (আফকন) রেফারিকে অপমান করায় শাস্তি পেয়েছেন ইকুয়াটোরিয়াল গিনির দুই ফুটবলার। দলের অধিনায়ক কার্লোস আকাকপো ও মিডফিল্ডার জোসে মিরান্ডাকে নিষিদ্ধ করা হয়েছে চার ম্যাচের জন্য।
শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে ইকুয়াটোরিয়াল গিনি ফুটবল ফেডারেশন। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির।

গত রোববার সুদানের বিপক্ষে ১-০ গোলে হারের পর কঙ্গোর রেফারি এনকাউনোকে অপমান করায় শাস্তি পেলেন এই দুই ফুটবলার। চার ম্যাচের মধ্যে তাদের দুই ম্যাচের নিষেধাজ্ঞা এক বছর স্থগিত থাকবে।
বুধবার (৩১ ডিসেম্বর) আলেজিয়ার বিপক্ষে গিনির ৩-১ গোলে হারা ম্যাচ দিয়ে শুরু হয়েছে তাদের নিষেধাজ্ঞা। আসরে তিন ম্যাচের সবকটি হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে পশ্চিম আফ্রিকার দেশটি।



ফেসবুক কর্নার