August 15, 2026, 2:27 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটক ২

জালাল হোসেন নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলায় র‍্যাব-৫-এর মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৯৬ পিস ফেন্সিডিল ও একটি ডিসকভার ১২৫ মোটরসাইকেলসহ দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের হাজীগোবিন্দপুর মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫-এর একটি দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলেন নওগাঁ সদর উপজেলার চকতারা গ্রামের মৃত আতাব আলীর ছেলে মো. রেজাউল করিম (৪১) এবং সরদারপাড়া গ্রামের মোবারক আলীর ছেলে মো. হাবিবুর রহমান (২২)।
র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। অভিযানে তাদের কাছ থেকে ২৯৬ পিস ফেন্সিডিল উদ্ধার এবং একটি ডিসকভার ১২৫ মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
র‍্যাব-৫-এর এ মাদকবিরোধী অভিযান এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।



ফেসবুক কর্নার